২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

চালকিডাঙ্গায় সম্প্রীতি ফাউন্ডেশন’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

শামিম হোসেন, কুয়াদা
‘মানবতার ডাকে – মানুষের পাশে’ এ প্রত্যয় নিয়ে মণিরামপুরের চালকিডাঙ্গায় সম্প্রীতি ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী নিজস্ব কার্যালয়ে সম্প্রীতি ফাউন্ডেশনের সভাপতি আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক ডাঃ বাকি বিল্লাহ ফিরোজ’র পরিচালনায় মণিরামপুরের সেন্ট্রাল হাসপাতালের সহযোগীতায় ৩ জন বিশেষজ্ঞ ডাক্তার জনসাধারণের মধ্যে এ সেবা প্রদান করেন। এদিন ডাঃ প্রনব ঢালী (নিউরো মেডিসিন), ডাঃ অর্ণব সাঈদ (মেডিসিন) ও ডাঃ ফারহানা ইয়াসমিন (গাইনী) সকাল হতে সন্ধ্যা পর্যন্ত প্রায় ৪ শতাধিক নারী-পুরুষের মাঝে বিনামূলে চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসা প্রদানকালে সহযোগিতায় ছিলেন, সম্প্রীতি ফাউন্ডেশনের সহ-সভাপতি শামিম হোসেন, কোষাধ্যক্ষ ওহেদুজ্জামান চঞ্চল, উপদেষ্টা মাস্টার আজিজুর রহমান, আব্দুল মান্নান দফাদার ও প্রধান শিক্ষক হাসানুজ্জামান হাসান। সাধারণ জনগন এমন চিকিৎসা সেবা পেয়ে সংস্থার প্রতি অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়