৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ঝিকরগাছায় বড় ভাইয়ের ক্রিকেট ব্যাটের আঘাতে ছোট ভাই আহত

নিজস্ব প্রতিবেদক॥
যশোরের ঝিকরগাছায় বড় ভাইয়ের ক্রিকেট ব্যাটের আঘাতে ছোটভাই আল হাসান (১৫) জীবনমৃত্যুর সন্নিকটে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে ঝিকরগাছার গাজীর দরগায় এতিমখানা মাদ্রাসা মাঠে। সে ওই এলাকার মৃত সোহাগ গাজীর ছেলে। বর্তমানে সে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মাদ্রাসার সহকারী শিক্ষক রফিকুল ইসলাম জানান, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে হাসান ও হুসাইন দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে বড় ভাই হোসাইন তার হাতে থাকা ক্রিকেট ব্যাট দিয়ে হাসানের মাথায় আঘাত করে। এ সময় সে গুরুতর আহত হলে তিনি তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আলী হাসান জানান, তার মাথায় গভীর ক্ষতর চিহ্ন রয়েছে। ২৪ ঘন্টা পার না হলে তাকে আশঙ্কমুক্ত বলা যাচ্ছে না।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়