২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ঝিনাইদহের ওজোপাডিকো লাইন সহকারীদের কর্মবিরতি ও বিক্ষোভ

মোঃ মহিউদ্দীন, ঝিনাইদহ
বেতন ভাতার দাবীতে ঝিনাইদহ ওজোপাডিকোর লাইন সহকারীরা কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতি দিয়ে বিদ্যুৎ অফিস প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। সেসময় বেতন ভাতার দাবিতে নানা শ্লোগান দেয় তারা। কর্মসূচীতে লাইন সহকারী ইমামুল হক রকি, আব্দুলাহ আল মামুন, রুবেল হোসেন, মশিউর রহমান, আব্দুল মমিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সেসময় আন্দোলনকারীরা বলেন, বছরের পর বছর বিদ্যুৎ অফিসে কাজ করলেও তারা বেতন ভাতা পান না। অফিস টাইমের বাইরে কোথাও কাজে গেলে নামমাত্র পাওয়া টাকা দিয়ে তাদের সংসার চালাতে হয়। ঝুকিপুর্ণ এই কাজ করার কারণে অনেকেই মারাগেছে আবার অনেকের অঙ্গহানী হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কর্তৃপক্ষ তাদের বেতন ভাতার কোন ব্যবস্থা করেনি। তাই অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন তারা। তাদের দাবী পুরণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। এদিকে লাইন সহকারীদের কর্মবিরতি পালন করায় ভোগান্তি পোহাতে হচ্ছে ঝিনাইদহ জেলার বিদ্যুৎ গ্রাহকদের।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়