২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

খুবিতে খাবারের মান যাচাই

খুবি সংবাদদাতা॥
আকস্মিকভাবে খুলনা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম। আজ ২০ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে তিনি হল পরিদর্শনে যান এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বিষয়ে কথা বলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সাথে হলের ক্যান্টিনে বসে সকালের নাস্তা করে খাবারের মান যাচাই করেন। পরিদর্শনকালে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান ও সংশ্লিষ্ট হলের শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়