৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোর স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে ১৮৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধণা

নিজস্ব প্রতিবেদক
যশোর স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে ১৮৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধণা ও বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে শহরের জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভুগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. কাজী বরকত আলী। অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ’র যশোর শাখার ভাইস প্রেসিডেন্ট আমিনুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক হাসানুল বারী। স্বাগত বক্তব্য রাখেন উপদেষ্টা আব্দুস সামাদ, সাবেক পরিচারক সালেহ আহম্মেদ, প্রভাষক শামসুজ্জামান, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আশরাফুল ইসলাম। এ সময় আরোও উপস্থিত ছিলেন, যশোর স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক মোস্তোফা কামাল, সদস্য সচিব আহমেদ ইব্রাহীম, সাবেক পরিচালক অ্যাডভোকেট আব্দুর রহমান, কামরুজ্জামান শিহাব, নূরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ফাউন্ডেশনের সদস্য এম এ মামুন। যশোর স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ২০২৩ সালের বৃত্তি পরীক্ষার ফল এ বছর তিনটি গ্রেডে বৃত্তি প্রদান করা হয়েছে। ২০২৩ সালের পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৪৩ জন। দ্বিতীয় গ্রেডে বৃত্তি পেয়েছে ৭৪ জন। এছাড়া সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৬৭ জন শিক্ষার্থী।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়