১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

নীরবতা ভাঙলেন উর্বশী

প্রতিদিনের ডেস্ক॥
এক সময় ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ঋষভ পন্তের সঙ্গে বলিউড তারকা উর্বশী রাউতেলার প্রেমের গুঞ্জন ছিল। কিন্তু দু’জনের কেউই তা স্বীকার করেননি। এর মাঝেই ঋষভের পথ দুর্ঘটনা ঘটে। প্রায় দেড় বছর শয্যাশায়ী ছিলেন তিনি। একটা সময় পন্ত এবং উর্বশী মাতেন বাকযুদ্ধে। নাম প্রকাশ না করে একে অপরকে আক্রমণ করেন তারা। এবার নীরবতা ভাঙলেন উর্বশী। ঋষভের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে উর্বশী বলেন, আমাদের নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে তা শুধুই রটনা। যদিও আমি নিজের ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনতে চাই না। এই মুহূর্তে আমার লক্ষ্য শুধুই কাজের দিকে। আসলে এটা খুব প্রয়োজনীয় যে, স্বচ্ছতা বজায় রাখতে সত্যিটা প্রকাশ্যে আসুক, রটনা নয়। জানি না এই মিম পেজগুলো কেন এত উত্তেজিত হয়ে পড়ে। তিনি আরও বলেন, আমি যে সব মানুষের দ্বারা পরিবেষ্টিত, তারাই আমাকে কঠিন সময়েও মাথা ঠাণ্ডা রাখতে সাহায্য করেন। প্রসঙ্গত, কয়েক বছর আগে পন্ত এবং উর্বশীকে প্রায়ই একসঙ্গে দেখা যেত। সে সময় এক সাক্ষাৎকারে উর্বশী জানান, ‘আর’ আদ্যাক্ষরের এক ব্যক্তি তার সঙ্গে
দেখা করার জন্য হোটেলের সামনে অপেক্ষা করছিলেন। তিনি তার কথা ভুলে গিয়ে ঘুমিয়ে পড়েন। পরে সেই ব্যক্তি মুম্বই গিয়ে তার সঙ্গে দেখা করেন। উর্বশী নাম না নিলেও সমাজমাধ্যমে ঋষভ পন্তকে সেই ব্যক্তি ভেবে নিয়ে আলোচনা শুরু হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়