২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

পাখি ভ্যানের চাপায় শিশু নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসায় পাখি ভ্যানের চাপায় এহসান আব্দুল্লাহ নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল্লাহ উপজেলার কাদিরপুর এলাকার বরইচারা গ্রামের বাবলু মেম্বারের নাতি ও কাদিরপুর তামিম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় একটি পাখি ভ্যান চাপা দিলে আব্দুল্লাহ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খোকসা থানার ওসি মোশারফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়