১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

বায়তুল মোকাররমের ঘটনায় আইনগত ব্যবস্থা নেবে সরকার

প্রতিদিনের ডেস্ক॥
জুমার নামাজের ইমামতি নিয়ে বায়তুল মোকাররম মসজিদে ভাঙচুরের ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছে অন্তবর্তীকালীন সরকার।শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শুক্রবার (২০ সেপ্টেম্বর) জুমার নামাজে ইমামতি করাকে কেন্দ্র করে মসজিদের অভ্যন্তরে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। জাতীয় মসজিদে এ ধরনের হামলা ও ক্ষতিসাধনের ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, নিন্দনীয় ও জঘন্য অপরাধ। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে অন্তবর্তীকালীন সরকার বদ্ধপরিকর।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়