প্রতিদিনের ডেস্ক॥
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে তোফাজ্জল নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে। এবার এই ঘটনার প্রতিবাদে প্রশ্ন তুলেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশ্ন রেখে একটি পোস্ট দিয়ে তিনি লিখেন, গণপিটুনিকে নরমালাইজ করা হচ্ছে কেন?

