১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

ইরানের কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৩০

প্রতিদিনের ডেস্ক:
পূর্ব ইরানের একটি কয়লা খনিতে বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৭ জন। রবিবার (২২ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, খনিতে অনেক শ্রমিক আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।ইরানের বার্তা সংস্থা ইরনা’র একটি প্রতিবেদনে জানানো হয়েছে, রাজধানী তেহরানের প্রায় ৫৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে তাবাসের একটি কয়লা খনিতে মিথেন গ্যাস লিকের কারণে বিস্ফোরণটি ঘটে।প্রতিবেদনে আরও বলা হয়েছে, শনিবার রাতে হঠাৎ গ্যাস লিক হওয়ার সময় কমপক্ষে ৬৯ জন খনির একটি টানেলে কাজ করছিলেন।অন্তত ২৪ শ্রমিক ভিতরে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আটকে পড়াদের উদ্ধার এবং হতাহতদের পরিবারকে সহায়তার জন্য সমস্ত প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।ইরানে কয়লাসহ অন্যান্য খনিতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। ২০১৭ সালে এক কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ৪২ জন নিহত হয়েছিল।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়