৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

লোহাগড়ায় বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়ায় বৈষম্য দূরীকরণে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা-প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে শিক্ষকদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক ইকরামুল শেখ, উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক দিলীপ কুমার সাহা, দীপংকর সাহা, গোলাম মোস্তফা, এস এম মুরাদুজ্জামান,শরিফুল ইসলাম,মাওঃ বদরুল ইসলাম,মাওঃ সৈয়দ ফজলুল করিম প্রমূখ।পরে শিক্ষকদের একটি প্রতিনিধি দল লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি পেশ করেন। লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতিমা আজরিন তন্বী স্মারকলিপি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাপ্ত স্মারকলিপিটি যথাযথ কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়