দুই দিন পর ভেসে উঠলো নিখোঁজ মিজানের মরদেহ

উৎপল মণ্ডল,শ্যামনগর
সাতক্ষীরা শ্যামনগরের গাবুরায় মেগা প্রকল্পের কাজে ব্যবহৃত বালু পরিবহনের বলগেটের (পল্টন) নোঙর খুঁজতে গিয়ে কপোতাক্ষ নদীতে ডুবে যাওয়ার দুই দিন পর নিখোঁজ মিজানুরের মরদেহ চলে ভেসে উঠেছে। ২৫ সেপ্টেম্বর(বুধবার)সকাল সাড়ে ছয়টার দিকে ভেসে যাওয়া ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে মিজানুরের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। এরপর স্থানীয়রা ঘটনাস্থলে থাকা মিজানের পিতাসহ পরিবারের সদস্যদের খবর দেয়।এর আগে সোমবার (২৩ সেপ্টেম্বর) গাবুরার পার্শেমারি টেকেরহাটে নিখোঁজ হন মিজানুর। নিখোঁজ মিজানুর রহমান সরদার খুলনার ৫ নম্বর ঘাট এলাকার দুলাল সরদারের ছেলে। পেশায় তিনি একজন ডুবুরি। নিখোঁজ মিজানকে উদ্ধারে এদিন সকাল থেকে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। খবর পেয়ে খুলনা ও সাতক্ষীরা সার্ভিসের দুটি ডুবুরি দল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। কিন্তু দীর্ঘ চেষ্টা চালিয়েও মিজানুর মরদেহ উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী দল। এরপর রাত হওয়ায় উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়।এরই মধ্যে বুধবার ভোর সাড়ে ৬টার দিকে ডুবে যাওয়া স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে গাবুরার গাগড়ামারি নামক স্থানে কপোতাক্ষ নদের চরে নিখোঁজ মিজানুরের লাশ ভেসে উঠে। এরপর স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়। সাতক্ষীরা ফায়ার সর্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ সাইফুজ্জামান জানান, সাতক্ষীরা এবং খুলনার দুটি দল মিজানুরের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করছে। কিন্তু আমাদের চেষ্টা সফল হয়নি। পরে সন্ধ্যা হয়ে যাওয়া আলোর স্বল্পতায় উদ্ধার কাজ বন্ধ করে দেওয়া হয়।তিনি আরও জানান, সকাল বেলা আবারো উদ্ধার কাজে যেতে চাইলে সংবাদ পাই নিখোঁজ মিজানুরের লাশ ভেসে যাওয়া স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ভেসে উঠেছে। খবর পেয়ে সেখানে আমাদের টিমের সদস্যদের পাঠানো হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়