প্রতিদিনের ডেস্ক॥
এবার পর্দায় অন্য নায়িকাদের রীতিমতো চ্যালেঞ্জ ছুড়তে আসছেন আলিয়া ভাট। এক ঝলকেই তিনি বুঝিয়ে দিলেন, শুধু মিষ্টি নায়িকা হয়ে থাকা, তার মোটেই অভ্যাস নয়। তাই তো নিজের ইমেজ ভেঙে একেবারে অ্যাকশন রূপে হাজির হয়েছেন। তারই প্রমাণ মিললো ‘জিগরা’র ট্রেলারে। যেখানে দেখা যায় ভাইকে বাঁচাতে এক বোনের লড়াই।

