প্রতিদিনের ডেস্ক॥
পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে জমিয়ে সংসার করছিলেন অভিনেত্রী কল্কি কোয়েচলিন। তারপর হঠাৎই বিচ্ছেদ। বিভিন্ন সময় অভিনেত্রী জানিয়েছেন, তিনি কখনো একজন সঙ্গীতে খুশি নয়। সমপ্রতি এক সাক্ষাৎকারে ব্রেকআপ আইডিয়া নিয়ে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে ব্রেকআপ করা কষ্টকর। তবে আমি এর পক্ষে। সবচেয়ে সহজ উপায়, পুরুষ মানুষটিকে বলে দাও, যে তুমি অন্য পুরুষের সঙ্গে রাত কাটিয়েছো। ব্যাস, দেখবে শান্তিপূর্ণভাবে ব্রেকআপ হয়ে যাবে।

