প্রতিদিনের ডেস্ক:
সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ সব সদস্য পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৮ অক্টোবর) তারা জনপ্রশাসন মন্ত্রণালয় পদত্যাগপত্র জমা দিয়েছেন৷
অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব সোহরাব হোসাইনকে পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে গত ১৬ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়। এর তিন সপ্তাহ পরই পদত্যাগ করলেন তিনি।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব থাকাকালে গত বছরের ৩১ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান সোহরাব হোসাইন। এজন্য অভোগকৃত অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে পিএসসি চেয়ারম্যান হিসেবে গত ১৭ সেপ্টেম্বর মোহাম্মদ সাদিকের মেয়াদ শেষ হয়।

