৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক-কর্মচারিদের চাকুরী স্থায়ীকরনের দাবিতে মানববন্ধন

মোঃ মহিউদ্দীন, ঝিনাইদহ
ঝিনাইদহে মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক -কর্মচারীরা চাকুরী স্থাায়ীকরনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার সকালে সুগার মিলের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি আয়োজন করে সুগার মিলের মৌসুমী শ্রমিক কর্মচারীরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সুগার মিলে কর্মরত নানা বিভাগের দুই শতাধিক শ্রমিক কর্মচারী অংশ নেয়। ঘন্টা ব্যাপী চলা এই কর্মসূচীতে শ্রমিক নেতা নাজমুল ইসলাম, সাহেব আলী, ইদ্রিস আলী, আমিরুল ইসলাম, আলমগীর হোসেন, মতিয়ার রহমান, শাহার আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। মানববন্ধন বক্তারা বলেন, যুগের পর যুগ মোচিকে কাজ করে গেলেও চাকুরী স্থাায়ী করেনি কর্তৃপক্ষ। মৌসুমি ভিত্তিক বেতন পেলেও উৎসব, পার্বনে বোনাস পান না তারা। সারা বছরে মাত্র ৩ থেকে ৪ মাস বেতন পান তারা। যে কারণে মিলের ৩ শতাধিক শ্রমিক কর্মচারী মানবেতর জীবনযাপন করছে। কর্মসূচি থেকে তাদের চাকুরী স্থাায়ী করনের দাবী জানানো হয় ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়