১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

হিন্দু সম্প্রদায়ের ২ পক্ষের বিরোধ, দুর্গাপূজায় মন্দিরে ১৪৪ ধারা

প্রতিদিনের ডেস্ক:
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুরে শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরে সহিংসতা ও সংঘর্ষের আশঙ্কায় আবারও ১৪৪ ধারা জারি করেছে সদর উপজেলা প্রশাসন। হিন্দু সম্প্রদায়ের দুই অংশের বিরোধকে কেন্দ্র করে এ নিয়ে একটানা ১৫ বছর ধরে দুর্গাপূজার সময় ঠাকুরগাঁওয়ের এই মন্দিরে ১৪৪ ধারা জারি করা হচ্ছে। ফলে ১৫ বছর ধরে এখানকার পূজারিরা পূজা থেকে বঞ্চিত হচ্ছেন।সোমবার সকালে জানা যায়, এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪৪ ধারা জারি করেন সদর উপজেলার নির্বাহী অফিসার বেলায়েত হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন থেকে ওই মন্দিরের নামে থাকা জমি নিয়ে স্থানীয় দু’পক্ষের মধ্যে বিরোধ চলছে। এবারও দুর্গাপূজাকে কেন্দ্র করে সহিংসতা ও সংঘর্ষের আশঙ্কা রয়েছে। এরই লক্ষ্যে ৭ অক্টোবর সকাল ৬টা থেকে ১৩ অক্টোবর রাত ১২টা পর্যন্ত সেখানে ১৪৪ ধারা কার্যকর থাকবে।জানা যায়, দীর্ঘদিন ধরে মন্দিরের জমি ভোগদখল নিয়ে হিন্দু সম্প্রদায়ের দুই অংশের মধ্যে বিরোধ চলে আসছিল। ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর রশিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে ইসকনপন্থী ও ইসকন ব্যতীত অন্য অংশের সংঘর্ষ হয়। সংঘর্ষে মন্দিরের সেবায়েত ফুলবাবু নিহত হন। তখন থেকেই ওই মন্দিরে ধর্মীয় উৎসবের সময় সহিংসতা এড়াতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে আসছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়