১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

নড়াইলের পূজামন্ডপ পরিদর্শনে খুলনা বিভাগীয় কমিশনার

রেজাউল করিম, লোহাগড়া
খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ নড়াইল জেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন। শুক্রবার সকাল সাড়ে ১১টা থেকে বিকাল চারটা পর্যন্ত জেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন,নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান,এডিসি এমএম আরাফাত হোসেন ও লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী এবং জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ নড়াইল জেলার সিঙ্গাশোলপুর এবং লোহাগড়া উপজেলার দশটি পূর্জামন্ডপ এবং সদরের কেন্দ্রীয় টাউন কালিবাড়ী পূর্জা মন্ডপসহ অন্যান্য পূজামন্ডপ পরিদর্শন করেন।এ সময় তিনি সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন। এ ছাড়া তিনি কোনো ধরনের অনাকাঙিক্ষত ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হওয়ার জন্য পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশনা প্রদান করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়