রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলে ইউনিয়ন পরিষদ বিলুপ্ত না করার দাবিতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসাস) নড়াইল সদরের আয়োজনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্টিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন,মেম্বার এসোসিয়েশন নড়াইল সদর উপজেলা শাখার সভাপতি ইউপি সদস্য আনোয়ার হোসেন,সাধারণ সম্পাদক ইউপি সদস্য পিটু মোল্যা,ইউপি সদস্য মোস্তাফা কামাল, কলোড়া ইউপি সদস্য আশিকুর রহমান, শাহাবাদ ইউপি সদস্য হুমায়ুন কবীর,ইউপি সদস্য বিপুল বিশ্বাস, ইউপি সদস্য এরশাদসহ প্রমুখ। বক্তারা দাবি করে বলেন,বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়ে তারা নির্বাচিত হয়েছে। তাদের ভোটে ৮০ শতাংশ ভোটার উপস্থিত হয়েছে। যারা ভোট কেটে নির্বাচিত হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। বাংলাদেশের বেশীর ভাগ ইউপি সদস্যরা জনপ্রিয়তার মাধ্যমে নির্বাচিত হয়েছে। পরে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।

