৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি তুলা রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ দৈত্যকুল গুরু শুক্রাচার্য, গ্রহপিতা রবি ও বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কুম্ভ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। নিত্যনতুন সুযোগ হাতের মুঠোয় আসবে। পাওনা টাকা আদায় হবে। দাম্পত্য ঐক্য বজায় রাখা কঠিন হবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে। মন ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। পিতামাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। প্রেম বন্ধত্ব ভ্রমণ মাইলফলক হয়ে থাকবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পশরা সাজবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
টাকা-পয়সা হাতে আসার অগে খরজের খাত তৈরি হবে। অংশীদারদের সঙ্গে মতানৈক্য চলবে। ব্যবসায় মন্দা চলবে। দাম্পত্য কলহ সামাজিক কলহে পরিণত হবে। নেশা মদ্য ঘুষসহ দুনম্বরী কাজবাজ থেকে বিরত থাকুন।
মিথুন [২১ মে-২০ জুন]
দূর থেকে শুভ সংবাদ আসবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্য চমকে দেবে। সব মিলিয়ে রাজকীয় দিন উপভোগ করবেন। শিক্ষার্থীদের মনোবাসনা পূরণ হবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়িত হবে। জীবিকা অর্জনের ভিত মজবুত হবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। দাম্পত্য ঐক্য বজায় থাকবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূরণ হবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
ডাকযোগে প্রাপ্ত সংবাদ বেকারদের মুখে হাসির ঝলক ফোটাবে। জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে। নতুন গৃহবাড়ি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। পিতামাতা ও গুরুজনদের সহযোগিতা পাবেন।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
আয় বুঝে ব্যয় করুন নচেৎ সঞ্চয়ে হাত পড়বে। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে। ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। কর্মস্থলে অশান্তির পরিবেশ বিরাজ করবে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখা কঠিন হবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সতর্ক থাকুন।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। বিবাহযোগ্যদের মুখে হাসির ঝলক ফুটবে। শ্রম প্রযুক্তি কৌশল অধ্যবসায় জাগ্রত হবে। সপরিবারে কাছেপীঠে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা। নিত্যনতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
ভয় লজ্জা দুর্বলতা দূর হবে। শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবেন। দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব ও প্রেম প্রসঙ্গে আকৃষ্ট থাকবে। লৌকিকতা পরিহার্য। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক হবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
কর্ম ও ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা হবে। শিক্ষার্থীদের জীবন ধন্য হবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
অর্থ কড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। অংশীদারী ব্যবসা আলাদা করার উপক্রম তৈরি হবে। মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য তৈরি হবে। দুর্জনেরা আত্মীয় বেশে ক্ষতিসাধন করবে। প্রেমীযুগলের মনে অভিমান দানা বাঁধবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। রাগ জেদ অংহকার আবেগ বর্জন করুন। ক্যারিয়ার ব্যবসা অর্থভাগ্য চমকে দেবে। প্রেম বন্ধুত্ব ভ্রমণ মাইল ফলক হয়ে থাকবে। সন্তানদের সাফল্য গৌরবান্বিত করবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। হারানো ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে। শূন্য পকেট পূর্ণ হবে। ধারকর্জ ও ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার আসবে। সপরিবারে কাছেপীঠে ভ্রমণ হবে

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়