৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ প্রেমের দেবতা শুক্র, গ্রহপিতা রবি ও বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে সিংহ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। জমিজমা-সংক্রান্ত বিরোধ মিটবে। দাম্পত্য ঐক্যতা বজায় রাখতে সচেষ্ট হোন। রাগ জেদ হঠকারী সিদ্ধান্ত বর্জন করুন। বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ হবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ আসবে। সুনাম যশ প্রতিষ্ঠা হাত বাড়িয়ে ধরবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
পিতা-মাতার পূর্ণ সহযোগিতা পাবেন। ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। হারানো ধনসম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে। আত্মীয়স্বজনের সঙ্গে সখ্যতার মেলবন্ধন রচিত হবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
জীবিকা অর্জনের ভিত মজবুত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসবে। অমাবস্যার অন্ধকার দূর হবে। মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হয়ে উঠবে। শিক্ষার্থীদের দিনটি গর্বের হবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন।
মিথুন [২১ মে-২০ জুন]
টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হবে। আয় বুঝে ব্যয় করতে হবে। দাম্পত্য জীবন কটুতায় ভরে উঠবে। পরিবারের কোনো বয়স্কলোকের স্বাস্থ্যের অবনতি ঘটবে। ইলেকট্র্রনিক্স সামগ্রী মেরামতে প্রচুর ব্যয় হবে। সহকর্মীদের সঙ্গে সম্প্রীতি বজায় রাখুন।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। পরিবারের নতুন মুখের আগমন ঘটতে পারে। শূন্য পকেট পূর্ণ হবে। ব্যাংক ব্যালান্স বাড়বে। কামনা বাসনা পূরণ হবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। লাইফস্টাইল বদলাবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
নিত্যনতুন ব্যবসার পরিকল্পনা বাস্তবায়িত হবে। কর্মপ্রত্যাশীদের মুখে হাসি ফুটবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। শত্রু ও বিরোধীপক্ষ পরাস্ত হবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। মামলা-মোকদ্দমায় জয়লাভ করবেন।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
সফলতার সূর্য ফোকাস মারবে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। হারানো বুকে ধন বুকে ফিরবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে। লৌকিকতা পরিহার করুন। পিতা-মাতা ও গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ পাবেন। মামলা মোকদ্দমায় জয়ী হবেন।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। নেশা মদ জুয়া থেকে দূরে থাকুন। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে। মন সুর সংগীতের প্রতি ঝুঁকবে। দাম্পত্য সুখ বিনষ্ট হতে পারে। প্রেম বন্ধুত্বে ফাটল ধরতে পারে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
অংশীদারি ব্যবসায় বহুল প্রচার ও প্রসার ঘটবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসবে। বিবাহযোগ্যদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। প্রেমীযুগলের মন আনন্দে নাচবে। জীবন বদলে দেবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
লটারি জুয়া রেস এড়িয়ে চলুন। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। ভয় লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদের গুটিয়ে রাখতে হবে। সন্তানগণ আজ্ঞাবহ থাকবে। প্রেম বন্ধুত্ব সতর্ক থাকুন।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
পিতা-মাতার সঙ্গে মতানৈক্য দূর হবে। হাত বাড়ালেই সফলতা পাবেন। কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। শত্রু ও বিরোধীরা পরাস্ত হবে। গৃহবাড়ি ভূসম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণ হবে। মন ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে। মেধা প্রযুক্তি কৌশল জাগ্রত হবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
শূন্য পকেট পূর্ণ হবে। লৌকিকতায় প্রচুর ব্যয় হতে পারে। অংশীদারি ব্যবসায় বহুল প্রচার ও প্রসার ঘটবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। সুখশান্তি সমৃদ্ধির জোয়ার বইবে। জমিজমা-সংক্রান্ত ঝামেলা মিটবে। সন্তানগণ আজ্ঞাবহ থাকবে। কোমল শিশুরা পুরস্কৃত হবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
বৈদেশিক সূত্রে লাভবান হবেন। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। ক্যারিয়ার স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়