প্রতিদিনের ডেস্ক॥
মির্জা সাখাওয়াৎ হোসেন পরিচালিত ‘হৈমন্তীর ইতিকথা’ সিনেমাটি মুক্তি পেয়েছে গতকাল। রবীন্দ্রনাথের ছোটগল্প ‘হৈমন্তী’ অবলম্বনে এই চলচ্চিত্রের সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন নবাগত ঐশিকা ঐশী। অপু চরিত্র করেছেন সাইফ খান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, রাশেদা চৌধুরী, খলিলুর রহমান কাদেরী, মির্জা সাখাওয়াৎ হোসেন ও শিশুশিল্পী সিমন্তিনী চৌধুরী প্রমুখ।

