রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদপ্রার্থী আলহাজ¦ সাচ্চু মিয়া ভোটার, দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করেছেন। শনিবার সকালে আলহাজ¦ সাচ্চু মিয়া প্রায় তিন শতাধীক মোটরসাইকেলযোগে দলীয় নেতা-কর্মী, সমর্থক ও ভোটারদের নিয়ে লোহাগড়া, জয়পুর, শালনগর, নোয়াগ্রাম, লাহুড়িয়া, নলদী, লক্ষীপাশা, দিঘলিয়া, মল্লিকপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় গণসংযাগ করেন। গণসংযোগকালে তিনি নেতা-কর্মী ভোটারদের উদ্দেশ্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া এই সংগঠনের বর্তমান কান্ডারী জননেতা তারেক রহমান। তাঁর নেতৃত্বে দেশের মানুষের সঠিক সেবা ও উন্নয়ন সম্ভব। মানুষের অধিকার ফিরে পেতে তাই স্বচ্ছ রাজনীতিক দরকার। সন্ত্রাস, চাঁদাবাজী, অন্যায়-অত্যাচার মুক্ত সমাজ গড়তে প্রতিবাদী নেতা দরকার। আমি নির্বাচিত হলে এই সমাজকে সুষ্ঠু পরিবেশ দিতে পারবো বলে মনে করি। মানুষের অধিকার ফিরিয়ে দিতে কাজ করবো। লোভ-লালসার উর্দ্ধে থেকে মানুষের সেবা করবো। বিএনপির রাজনীতি তৃণমূলে সঠিকভাবে প্রতিষ্ঠার জন্য সেবক হয়ে কাজ করবো। স্বচ্ছতার কারনেই আজ আমি ভোটার সহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া পাচ্ছি। আমি আপনাদের সন্তান, আপনাদেরই ভাই। মোটরসাইকেল প্রতিকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন আশা রাখি। উল্লেখ্য, আলহাজ¦ সাচ্চু মিয়া লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয় এর ছাত্র সংসদের সাবেক নির্বাচিত জি,এস ছিলেন। লোহাগড়া উপজেলা যুবদল ও উপজেলা বিএনপির সদস্য ছিলেন।

