৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

দেবহাটা অধ্যাপক রবিউল ইসলাম সড়ক দূর্ঘটনায় নিহত

রুহুল আমিন, দেবহাটা
দেবহাটা কলেজের ইসলামী শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক রবিউল ইসলাম সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্নালিল্লাহি—রাজিউন)। বুধবার ৩০ অক্টোবর দুপুর ২টার দিকে সহকারী অধ্যাপক রবিউল ইসলাম কলেজ থেকে ফেরার পথে আলীপুর পুষ্পকাটি এলাকায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। তিনি নিজস্ব মোটর সাইকেলযোগে সাতক্ষীরা সদর উপজেলাস্থ তার নিজের বাড়িতে ফেরার পথে আলীপুর পৌছালে মাহেন্দ্রর সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি মারা যান। রবিউল ইসলাম অত্যন্ত বিনয়ী, দীনি, সামাজিক ও ধর্মপ্রান মানুষ ছিলেন। দেবহাটা কলেজের প্রতিষ্টাকালীন সময় থেকেই তিনি এই কলেজের ইসলামী শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি স্ত্রী, সন্তান সন্তানদীসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। তার এই অকাল মৃত্যুতে দেবহাটা কলেজের সকল শিক্ষক শিক্ষিকামন্ডলীসহ সখিপুর কেবিএ সরকারী কলেজ, সখিপুর হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের শিক্ষক শিক্ষিকামন্ডলী গভীর শোক প্রকাশের সাথে সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়