রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের নাকসী-চালিতাতলা সড়কে ইজিবাইকের ধাক্কায় ৮ বছরের শিশু রায়হান নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত রায়হান নড়াইল সদর উপজেলার জঙ্গলগ্রাম উত্তরপাড়ার সৈয়দ মামুন ওরফে টগরের ছেলে। রায়হান নড়াইল শহরের একটি কিন্ডারগার্টেনে শিশু শ্রেণীতে পড়াশোনা করে এবং নড়াইল শহরের দুর্গাপুর এলাকায় বসবাস করতো। এলাকাবাসী সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে নড়াইলের নাকসী-চালিতাতলা সড়কের জঙ্গলগ্রাম উত্তরপাড়া মসজিদের সামনে একটি চলন্ত ইজিবাইক রায়হান (৮)কে চাপা দেয়। তাৎক্ষণিকভাবে তাকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মেহেদী হাসান ভুইঁয়া জানান, শিশুটিকে হাসপাতালে আনা পর তার অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়। রায়হানের চাচা সৈয়দ মাজহারুল ইসলাম জানান, এক সপ্তাহ আগে গত বৃহস্পতিবার রায়হানের দাদি মারা গেলে তারা গ্রামের বাড়িতে আসে। কর্মব্যস্ততার কারনে তার মা বাবা শহরে চলে গেলেও গ্রামের পরিবেশ ভালো লাগায় সে তার ফুফুদের কাছে থেকে যায়। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে একটি ইজিবাইকে ধাক্কা দিলে গুরুতর আহত হওয়ার পর তাকে নড়াইল হাসপাতাল ভর্তির পর তাকে রেফার্ড করে দেয়। পর যশোর সদর হাসপতালে নেয়া হয়, সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

