৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

লোহাগড়ায় এনপিপির র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানসহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দের নামে মিথ্যা ও গায়েবী মামলা প্রত্যাহারের দাবীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে এনপিপি যুব ফ্রন্টের আয়োজনে র‌্যালিটি লোহাগড়া উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিএন্ডবি চৌরাস্তা এলাকায় শেষ হয়। এ সময় জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের আগমনকে শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়। পরে উপজেলা যুব ফ্রন্টের সভাপতি এ্যাড. মেহেদী হাসান(অপু) সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনপিপি ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী শওকত হোসেন, নড়াইল জেলা শাখার সভাপতি শরীফ মনির হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান। এ সময় আরো উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলার এনপিপির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ মোল্যা বদিয়ার রহমান,যুব ফ্রন্টের সাধারণ সম্পাদক ইয়াসিন সরদার, সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক, উপজেলা শ্রমিক ফ্রন্টের সভাপতি আজগর মুন্সী, রহমতুল্লাহ ফকির প্রমুখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়