২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ 

চুকনগরের ব্যবসায়ী অনিমেষকে মারপিট ও চাঁদাবাজির ঘটনায় ৪ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক
চুকনগর বাজারের মোবাইল ব্যবসায়ী অনিমেষ পালকে মারপিট ও চাঁদাবাজির ঘটনায় চারজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার গৌরীঘোনা গ্রামের কুমারেশ পালের ছেলে ব্যবসায়ী অনিমেষ পাল নিজে বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদুর রহমান অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামিরা হলো, গৌরীঘোনা গ্রামের মৃত গৌর চন্দ্র দাসের ছেলে গোপাল চন্দ্র দাস, মৃত সুরেন্দ্র কুমার দাসের ছেলে নির্মল কুমার দাস, অজিত দাস ও মৃত কালিপদ দাসের ছেলে লাল্টু পাল। মামলার অভিযোগে জানা গেছে, অনিশেষ পাল কেশবপুরের চুকনগর বাজারে এরআর এন্টারপ্রাইজ মোবাইল ফোন এন্ড গেজেট নামে ব্যবসা প্রতিষ্ঠানে সুনামের সাতে ব্যবসা করে আসছেন। আসামিরা তার ব্যবসা প্রতিষ্ঠানে যেয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। গত ২৫ অক্টোবর রাতে আসামিরা দোকানে যেয়ে ৭ দিনের মধ্যে চাঁদার টাকা না দিলে খুন-জখম করবে বলে হুমকি দেয়। গত ১ নভেম্বর রাতে দোকান বন্দ করে বাড়ি ফিরছিলেন অনিমেষ। পথিমধ্যে গৌরীঘোনা গ্রামের আদার বাড়ির মোড়ে আসমিরা অনিমেষকে পেয়ে গতিরোধ করে চাঁদার ৫ লাখ টাকা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় আসামিরা তাকে মারপিট করে অস্ত্রের ভয় দেখিয়ে কাছে থাকা ৫০ হাজার টাকা কেড়ে নেয়। এ ঘটনায় থানা কতৃপক্ষ মামলা না নেয়ায় তিনি আদালতে এ মামলা করেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়