২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

হরমুজ প্রণালী বন্ধ করলে ২০ গুণ কঠোর জবাব দেওয়া হবে: ট্রাম্প

প্রতিদিনের ডেস্ক:
মার্কিন প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, তেহরান যদি হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত করার কোনো প্রচেষ্টা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র আগের চেয়ে ‘২০ গুণ বেশি কঠিন’ হামলা চালাবে। খবর আনাদোলু এজেন্সির। সোমবার (৯ মার্চ) ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, “ইরান যদি হরমুজ প্রণালীর ভেতর তেলের প্রবাহ বন্ধ করার মতো কোনো পদক্ষেপ নেয়, তাহলে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন আঘাত পাবে যা আগে পাওয়া আঘাতের তুলনায় ২০ গুণ বেশি শক্তিশালী হবে।”ট্রাম্প আরো জানান, যুক্তরাষ্ট্র ইরানের এমন সব স্থাপনা লক্ষ্য করে হামলা চালাবে যা ‘সহজেই ধ্বংসযোগ্য’, যা দেশটির পুনর্গঠন প্রক্রিয়াকে সম্ভবত অসম্ভব করে তুলবে। তিনি যোগ করেন, “তাদের ওপর মৃত্যু, আগুন ও তাণ্ডব নেমে আসবে- তবে আমি আশা করি এবং প্রার্থনা করি যে, এমনটা যেন না ঘটে!”ট্রাম্প এই হুঁশিয়ারিকে বিশ্ব বাণিজ্যের সুরক্ষায় একটি পদক্ষেপ হিসেবে তুলে ধরেন। বিশেষ করে হরমুজ প্রণালীর ওপর নির্ভরশীল চীন ও অন্যান্য দেশগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, “এটি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীন এবং হরমুজ প্রণালী ব্যবহারকারী অন্য সব দেশগুলোর জন্য একটি উপহার। আশা করি, এই পদক্ষেপটি তারা খুব কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করবে।”

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়