নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা ও দায়রা জজ আদালতে নতুন আইন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। নতুন করে নিয়োগ করা হয়েছে সরকারি কৌশুলি (জিপি), পাবলিক প্রসিকিউটর (পিপি), বিশেষ পিপি, অতিরিক্ত পিপি ও সহকারী পিপি। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সলিসিটর অনু বিভাগের উপ সলিসিটর (জিপি-পিপি) সানা মো: মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। নতুন এ নিয়োগপত্র যশোর জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়েছে। নতুন নিয়োগে সরকারি কৌশুলী হয়েছেন, অ্যাড. শেখ আব্দুল মোহায়মেন ও পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এর পিপি হয়েছেন আব্দুল লতিফ লতা। এ আদালতের সহকারী পিপি হয়েছেন ডেজিনা ইয়াসমিন। একই সাথে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-২ এর পিপি হয়েছে একেএম হাসানুর রহমান আসাদ ও সহকারী পিপি হয়েছেন শাহানারা সুলতানা রিনা। বিশেষ জজ আদালতের পিপি হয়েছেন আমিনুর রহমান ও সহকারী পিপি হয়েছেন আনিছুর রহমান পলাশ। এছাড়া অতিরিক্ত সরকারি কৌশুলী হয়েছেন তিনজন। তারা হলেন, আব্দুর রউফ খান, শহীদুল আলম খান ও মাহমুদা খানম। অতিরিক্ত পিপি হয়েছেন ১১ জন। তারা হলেন, আজিজুল ইসলাম, সৈয়দ রুহুল কুদ্দুস কচি, আবু মুরাদ, আরিফুল ইসলাম শান্তি, মুজিবুর রহমান, একেএম আকরাম হোসেন, এম নুরুজ্জামান খান, গোলাম মোস্তফা মন্টু, কাজী সেলিম রেজা ময়না, মাহবুবুর রহমান ও এস.এম আব্দুর রাজ্জাক। সহকারী সরকারি কৌশুলী নয়জন হলেন, রেহেনা পারভীন, হাজী মো: আব্দুল ওয়াদুদ, মফিজুর রহমান কাবিল, আনিছুর রহমান, মজিজুর রহমান, আমিনুর রহমান আমির, এবিএম হাছানুজ্জামান, ইলিয়াস সাদত (শাহাদৎ) ও রফিকুল ইসলাম তাসনিম।

