৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

লোহাগড়ায় মাটির ট্রলি থেকে পড়ে কিশোরের মৃত্যু

রেজাউল করিম লোহাগড়া
নড়াইলের লোহাগড়ায় মাটি ভর্তি ট্রলি থেকে ছিটকে পড়ে রিয়াজুল ইসলাম গাজী (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৭টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত রিয়াজুল ইসলাম ইতনা পূর্বপাড়া গ্রামের তপন গাজীর ছেলে। জানা গেছে, শনিবার রাত সাড়ে ৭টার দিকে রিয়াজুল ইসলাম গাজী মাটির ট্রলিতে চর-দৌলতপুর থেকে ইতনা বাজারের দিকে আসছিলো। ইতনা কাজী অফিসের সামনে পৌছালে ট্রলিটি ড্রাইভার ব্রেক করলে রিয়াজুল ইসলাম ছিটকে পড়ে রাস্তার পাশে থাকা দেয়ালে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে।পরে তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ১১ টার দিকে সে মারা যায়। লোহাগড়া থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়