২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

জুলাই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে কালীগঞ্জে সভা

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে (২৬ নভেম্বর) মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ২০২৪ সালের জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেনের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা: মোঃ ইয়াসিন আলী, কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সচিব ডা: শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াত ইসলামের আমির আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুর রহমান কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর, ছাত্র সমন্বয়ক আমির হামজা, ছাত্র সমন্বয়ক রাকিব হোসেন, ছাত্র সমন্বয়ক মোসলিম উদ্দিন, ছাত্র সমন্বয়ক শেখ রিয়াছাত আলী, ছাত্র সমন্বয়ক রাসেল হোসেন ছাত্র সমন্বয়ক ফয়সাল বারী, শেখ ইশতিয়াক, শেখ বারী প্রমূখ। স্মরণ সভায় কালিগঞ্জ উপজেলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ছাত্র সমন্বয়কদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শেষে ছাত্র-জনতার আন্দোলনে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় ও আহতদের সুস্থতায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। ও দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা জামে মসজিদের ইমাম। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, ছাত্র সমন্বয়ক বৃন্দ উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়