২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ফের বিয়ে করলেন অদিতি-সিদ্ধার্থ

প্রতিদিনের ডেস্ক॥
আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বার বিয়ে সারলেন অদিতি রাও হায়দারি এবং সিদ্ধার্থ। বিয়ের আসর বসেছিল রাজকীয় জায়গায়। রাজস্থানের ২৩৩ বছরের পুরনো আলিলা দুর্গে। দুর্গ প্রাকারে দাঁড়ালেই চোখ টানে আরাবল্লী পাহাড়ের সৌন্দর্য। দীর্ঘ দিনের গুঞ্জন, সম্পর্কে রয়েছেন অদিতি-সিদ্ধার্থ। সেই গুঞ্জনে সিলমোহর পড়তেই খুশি দুই অভিনেতার অনুরাগীরা। চলতি বছরে ১৬ সেপ্টেম্বর ঘরোয়া ভাবে বিয়ে সেরেছিলেন তারা। উপস্থিত ছিলেন কেবল দুই পরিবারের সদস্যরা। সেই সময় তারা বেছে নিয়েছিলেন ৪০০ বছরের পুরনো শ্রী রঙ্গনায়িকা স্বামী মন্দির। এবার বেছে নিলেন ঐতিহ্যপূর্ণ আরও এক স্থান। গ্রানাইটের টিলার উপরে তৈরি বিষাণগড়ের আলিলা দুর্গ। দুর্গের ধূসর দেওয়ালে সাদা ফুলের সমারোহ। এ ভাবেই সাজানো হয়েছিল বিয়ের বাসর। খোলা আকাশকে সাক্ষী রেখে প্রকৃতির মাঝে আজীবন একসঙ্গে পথ চলার শপথ নেন তারা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়