৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ অঙ্গিরাজ পুত্র বৃহস্পতি, বুদ্ধির দেবতা বুধ ও সেনাপতি মঙ্গলের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মীন রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে। কর্ম ও ব্যবসাবাণিজ্যে লাগাতার উন্নতি করবেন। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। লৌকিকতা শত্রুতার জন্ম দেবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
কর্মের সুনাম-যশ পদোন্নতির পথ খুলবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। গান-আঁকা-লেখায় পুরস্কার পাবেন। ভাই-বোনদের সহযোগিতা পাবেন। ধৈর্য সাহস মনোবল বাড়বে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
স্বজনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। মামলা-মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে। অন্ন-বস্ত্র-বাসস্থানের অভাব ঘুচবে। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।
মিথুন [২১ মে-২০ জুন]
দুর্যোগের মেঘ সরে সুদিনের সূর্য ফোকাস মারবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসতে পারে। দুরারোগ্যে ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। অযথা লোকে ভুল বুঝবে ও সন্দেহ করবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
দূর থেকে আসা কোনো সংবাদ গোটা পরিবারে শোকের মাতাম বইয়ে দিতে পারে। ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। শিক্ষার্থীদের মন ভেঙে দেবে। দুর্জনেরা আত্মীয় বেশে যৎপরনাস্তি ক্ষতি সাধন করবে। দাম্পত্য সুখ-শান্তি বজায় রাখা কঠিন হবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
হাতে থাকা প্রতিটি কাজ সহজে সম্পন্ন হবে। ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম বৃদ্ধি পাবে। ভাঙাপ্রেম বন্ধুত্ব জোড়া লাগবে। ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
গৃহবাড়ি যানবাহন বদলের স্বপ্ন পূর্ণ হবে। বেকারদের জন্য দিনটি মাইলফলক হবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। পিতা-মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবেন। মন সুর সংগীত ও ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে। সন্তানদের ক্যারিয়ার, অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
দুর্যোগের মেঘ গ্রাস করবে। ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ না করাই শ্রেয় হবে। ঘুষ উৎকোচ গ্রহণসহ সব ধরনের দুই নম্বরি কাজবাজ থেকে বিরত থাকুন। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ঠিক হবে না।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
গৃহবাড়ি ও যানবাহন বদলের স্বপ্ন পূর্ণ হবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
প্রত্যেক কাজের শুরু ভালো কিন্তু শেষ ভালো নয়। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন। অর্থ-কড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। শ্রমিক কর্মচারী আশ্রিত প্রতিপালিত ব্যক্তির প্রতি নজর রাখুন।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্বভার বর্তাবে। স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। পিতা-মাতা গুরুজনদের সহযোগিতা প্রাপ্ত হবেন। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। মামলা-মোকদ্দমায় জয়ী হবেন। শত্রুরা পিছু হটবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
অংশীদারি ব্যবসা-বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। অত্যাবশ্যকীয় বিনিয়োগে সতর্ক থাকুন। দীর্ঘদিনের দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। প্রেমীযুগলের মনে অভিমান দানা বাঁধবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়