১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ বুদ্ধির দেবতা বুধ, দৈবশক্তির কারক কেতু ও সর্বগ্রাসী গ্রহ রাহুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে ধনু রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকুন। পাওনা টাকা আদায় ও আটকে থাকা কাজ সচল হবে। পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবেন। প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে। বৈদেশিক সূত্রে লাভবান হওয়ার সম্ভাবনা।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্বভার বর্তাবে। গৃহবাড়ি ও যানবাহন লাভের পথ খুলবে। স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। পিতামাতা গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদপ্রাপ্ত হবেন। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
অংশীদারি ব্যবসা-বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। দুর্জনদের আনাগোনা বাড়বে। দীর্ঘদিনের দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। মাতা মাতৃস্থানীয়ের সহযোগিতা পাবেন। প্রেমীযুগলের মনে অভিমান দানা বাঁধবে। মন সংগীতের প্রতি ঝুঁকবে।
মিথুন [২১ মে-২০ জুন]
বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। ধৈর্য সাহস মনোবল বাড়বে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ খুলবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রেমীযুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। দীর্ঘদিনের ধারকর্জ ঋণমুক্ত করবে। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। স্বজনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। মন সুর সংগীত ও ধর্মের প্রতি ঝুঁকবে। কোনো দলিলপত্র আসতে পারে। রাগ জেদ আবেগ বর্জনীয়।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসতে পারে। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ হবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। দুর্যোগের মেঘ সরে সুদিনের সূর্য ফোকাস মারবে। সংকটকালে সবাই দূর থেকে মজা নেবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
আয় কম ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। দাম্পত্য সুখশান্তি বজায় রাখা কঠিন হবে। ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। প্রেমীযুগল সাবধানে চলুন। দুর্জনেরা আত্মীয় বেশে যৎপরনাস্তি ক্ষতিসাধন করবে। মামলা মোকদ্দমা কোর্ট কেসে শ্রম অর্থ দুটোই ব্যয়, কিন্তু ফল হবে না।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
হাতে থাকা প্রতিটি কাজ সহজে সম্পন্ন হবে। ব্যবসা-বাণিজ্যে মজুতমালের দাম বৃদ্ধি পাবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। ভাঙা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। ধারকর্জ ঋণমুক্তির পথ প্রশস্ত হবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। গৃহবাড়ি যানবাহন বদলের স্বপ্ন পূরণ হবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। বেকারদের জন্য দিনটি মাইলফলক হবে। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। পিতামাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবেন। লাইফস্টাইল বদলাবে। দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। উপহার উপঢৌকনাদি হাত বাড়িয়ে ধরবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
ঘুষ উৎকোচ গ্রহণসহ সব ধরনের দুই নম্বরি কাজবাজ থেকে বিরত থাকুন। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ না করাই শ্রেয় হবে। ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে। সংকটকালে বন্ধু আত্মীয়-পরিজন কারও সহযোগিতা পাওয়া কঠিন হবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। দিনটি স্মরণীয় বরণীয় হয়ে থাকবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সতর্ক থাকুন। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। প্রত্যেক কাজের শুরু ভালো কিন্তু শেষ ভালো নয়। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউবের প্রতি আকৃষ্ট থাকবে। সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়