১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

‘পরিচালনায় আসতে চাই না’

প্রতিদিনের ডেস্ক॥
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস। বর্তমানে তিনি সিনেমার কাজ কম করছেন। এদিকে অভিনয়ের পাশাপাশি গেল বছর প্রযোজক হিসেবেও অভিষেক হয় তার। সরকারি অনুদানের ‘লাল শাড়ি’ সিনেমায় প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করেন। সম্প্রতি প্রযোজক হিসেবে একটি পুরস্কার পান তিনি। সেই অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই নায়িকা বলেন, আজকের অ্যাওয়ার্ডটা আমার কাছে খুবই স্পেশাল। কারণ ‘লাল শাড়ি’ সিনেমার প্রযোজক হিসেবে অ্যাওয়ার্ডটা পেয়েছি। শিল্পী হিসেবে তো অনেক পুরস্কার পেয়েছি। প্রথমবারের মতো প্রযোজক হিসেবেও পেলাম। সেই জায়গা থেকে খুবই ভালো লাগছে। যারা আমাকে মনোনয়ন করেছে ‘লাল শাড়ি’র প্রযোজক হিসেবে তাদের ধন্যবাদ জানাই। এ সময় সামনে পরিচালনায় দেখা যাবে কিনা জানতে চাইলে অপু বলেন, দীর্ঘ ১৮ বছর ধরে অভিনয় করছি। সেটা আমার কাছে সহজ হয়ে গেছে। মডেলিংটাও অভিনয়েরই একটা অংশ। আর বিজনেসও আমার কাছে সহজ মনে হয়। কিন্তু ডিরেকশন দেয়ার জন্য অনেক বেশি মেধা দরকার। অনেক জ্ঞান দরকার। এত বছরের ক্যারিয়ারে কখনো চিন্তা করিনি যে, পরিচালনা করবো। ভবিষ্যতেও ইচ্ছা নেই। আমার ডিরেক্টররা আমাকে অ্যাকশন কাট বলে অভ্যস্ত, আমিও শুনে অভ্যস্ত। আমি সেভাবেই থাকতে চাই। কখনো পরিচালনায় আসতে চাই না।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়