আলমগীর হোসেন, পাটকেলঘাটা
২০০৪ সালের ২১ শে আগষ্ট সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার সভাস্হলে গ্রেনেড হামলার ঘটনায় বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জন কে আসামী করে মামলা দায়ের করা হয়। সে সময আদালত বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুরজ্জামান বাবর সহ কয়েকজন আসামীদের মৃত্যু দন্ড প্রদান করেন। দীর্ঘ ২০ বছর পর হাইকোর্টের একটি বেঞ্চ তারেক রহমান সহ সকল আসামীদের বেকুসুর খালাস প্রদান করেন। এ কারনে তেশরা ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় পাটকেলঘাটা থানার ৫ টি ইউনিয়নের উদ্যোগে বি এন পির পক্ষ থেকে একটি আনন্দ মিছিল বের করে। মিছিল টি পাটকেলঘাটা হাইস্কুল থেকে শুরু করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মিছিল টি পাটকেলঘাটা পাচরাস্তা মোড়ে এসে শেষ হয। এ সময বক্তব্য রাখেন তালা উপজেলা বি এন পির সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারন সম্পাদক অধ্যাক্ষ শফিকুল ইসলাম ,সহ সভাপতি কুমিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তাফা, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, ধানধিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন, নগরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহব্বত আলী, সরুলিযা ইউনিয়নের বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু, উপজেলা সহ সাধারন সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আলি হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু সহ বি এন পির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

