১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

নয়া সম্পর্কে সারা

প্রতিদিনের ডেস্ক॥
সুশান্ত সিং রাজপুত, কার্তিক আরিয়ানকে ভুলে এবার নয়া সম্পর্কে মজেছেন সারা আলি খান। তবে এবার কোনো অভিনেতা নয়, বরং বিজেপি নেতার ছেলেকেই মন দিয়েছেন সাইফকন্যা। তাদের সম্পর্কের গুঞ্জন পুরনো হলেও এই বিজেপি নেতাকে সঙ্গে নিয়েই রাজস্থানে ছুটি কাটাচ্ছেন সারা। আর সোশ্যাল মিডিয়ায় সেই ট্রিপেই ছবি রীতিমতো ভাইরাল। অভিনেত্রীর নতুন প্রেমিকের নাম অর্জুন প্রতাপ বাজওয়া। তিনি পাঞ্জাবের বর্ষীয়ান রাজনীতিবিদ ফাতেহ জং সিং বাজওয়ারের ছেলে। তবে বাবা রাজনীতিবিদ হলেও তিনি ফ্যাশন জগতের জনপ্রিয় মুখ। বিজ্ঞাপনে বেশ নাম করেছেন তিনি। এর আগে অভিনেত্রীকে কেদারনাথে পূজা দিতে দেখা যায় অর্জুনের সঙ্গে। সেই ভিডিও নিয়েও সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা হয়। আর এবার একসঙ্গে রাজস্থান ট্রিপ। বলিপাড়ার তারকাসন্তানরা যখন হাইপ্রোপাইল পার্টি কিংবা বন্ধু-বান্ধবদের নিয়ে গ্ল্যামারাস জীবনযাপন করতে ব্যস্ত, তখন সারা আলি খান মজে থাকেন ঈশ্বরভক্তিতে। মাঝেমধ্যেই বেরিয়ে পড়েন তীর্থ করতে। কাশীর বিশ্বনাথ মন্দির, উজ্জয়িনীর মহাকাল মন্দির থেকে অসমের কামাখ্যা সবখানেই গিয়েছেন নবাবকন্যা। মুসলিম ধর্মাবলম্বী হয়েও সেদেশের প্রায় সব হিন্দু তীর্থক্ষেত্রে গিয়েছেন সারা। যার জন্য বেশ কয়েকবার সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। এবার ফের কেদারনাথ যাত্রায় গেলেন অভিনেত্রী।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়