২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ঝিকরগাছায় মাংস ব্যবসায়ী সমিতির কমিটি গঠন: আজিবর সভাপতি:আখের সম্পাদক

ঝিকরগাছা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছায় মাংস ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে শেখ আজিবর রহমানকে সভাপতি ও আখের আলীকে সাধারন সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম-সাধারন সম্পাদক খলিলুর রহমান, সহ-সাধারন সম্পাদক ইমরান হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক রাজু আহম্মেদ রানা, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, নির্বাহী সদস্য মাসুদ হোসেন, মতিয়ার রহমান মতি, মিন্টু মিয়া, রাজু আহম্মেদ ও বাবলুর রহমান বাবু প্রমূখ। এর আগে বৃহস্পতিবার (৫নভেম্বর) সকালে ঝিকরগাছা বাজার সমিতি কার্যালয়ে এক আলোচনা সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে এই কমিটি করা হয়েছে বলে বলে ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা এলাহী লিটু জানিয়েছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়