ঝিকরগাছা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছায় মিল মালিক সমিতি ও মাংস ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫নভেম্বর) সকালে ঝিকরগাছা বাজার সমিতি কার্যালয়ে পৃথক সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে কমিটি করা হয়েছে। নবগঠিত মিল মালিক সমিতির মাহাবুব ডাল মিলের প্রোপাইটর ইসমাইল হোসেন চান্দালী সভাপতি ও জিয়া ট্রেডার্সের প্রোপাইটর জিয়াউর রহমানকে সাধারন সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটির অন্যা হলেন, সহ-সভাপতি তৌফিকুর রহমান আলো, যুগ্ম-সাধারন সম্পাদক মুজিবুল এলাহী মিঠু, সাংগঠনিক সম্পাদক কদম আলী, দপ্তর সম্পাদক তহিদুল ইসলাম রাজু, কোষাধ্যক্ষ শিশির কুমার ঘোষ, প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুস রিপন, নির্বাহী সদস্য যথ্রাক্রমে, সদস্য মাসুদ রানা, আহম্মদ আলী, জাহিদ হোসেন, রিপন হোসেন, সিরাজুল ইসলাম, আকরাম হোসেন, মুছা আলম ও আলহাজ্ব ইয়াউর রহমান। যশোর চেম্বার অব কমার্সের নির্দেশনায় ঝিকরগাছা বাজার সমিতি কার্যালয়ে পৃথক সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে এসব কমিটি করা হয়েছে বলে বলে ঝিকরগাছা ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা এলাহী লিটু জানিয়েছেন।

