৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালিয়ায় হাত কড়াসহ আসামি ছিনতাই ১৪ ঘন্টা পর সেই আসামীসহ গ্রেফতার-৩

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের কালিয়া থানা পুলিশের কাছ থেকে হাতকড়া পরানো অবস্থায় ছিনিয়ে নেওয়া আসামী ছাবিবর আহম্মেদ শেখকে অভিযান চালিয়ে ১৪ ঘন্টার মধ্যে আটক করেছে পুলিশ। এ সময় আসামী ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকায় দুই ছিনতাইকারীকে অটক করা হয়েছে। রবিবার দুপুরে অভিযান চালিয়ে উপজেলার পুরুলিয়া ইউপির চাঁদপুর এলাকা থেকে আসামি ছাবিবর আহম্মেদ শেখসহ একই গ্রামের আলিম শেখের ছেলে নিশান শেখ, মৃত্যু হাজী ওসমান মোল্লার ছেলে জাহিদ মোল্লাকে গ্রেফতার করা হয়। কালিয়া থানা সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের নাসিম শেখকে হত্যার ঘটনায় আটজনকে আসামী করে তার মা তানিয়া সুলতানা জোনাকী আদালতে পিটিশন দাখিল করেন। চলতি মাসের ২ ডিসেম্বর আদালতের নির্দেশে কালিয়া থানায় ছাবিবর আহম্মেদ শেখকে আসামী করে হত্যা মামলা দায়ের হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি সাব্বিরকে শনিবার সন্ধ্যার দিকে কালিয়া থানা পুলিশের একটি দল চাঁদপুর এলাকা থেকে আটক করে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাচ্ছিল। এ সময় পুলিশের গতিরোধ করে আসামির স্বজনরা তাকে ছিনিয়ে নিয়ে যায়। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, ছিনতাই হওয়া আসামি সাব্বির শেখসহ আরো দুই জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়