১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

বেনাপোলে প্যানেল চেয়ারম্যানের বাড়িতে বোমা হামলা : বিএনপি নেতাদের নিন্দা

বেনাপোল প্রতিনিধি
এলাকায় আধিপত্য বিস্তার করার জন্য আওয়ামী নেতা কর্মী ভারতে পালিয়ে আবার সীমান্ত পেরিয়ে রাতের আঁধারে এসে দেশে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সোমবার রাত ১১.৪৫ টার সময় বেনাপোল সীমান্তের গাতিপাড়া গ্রামে বেনাপোল ইউনিয়নের বিএনপির সভাপতি এবং বেনাপোল ইউনিয়ন এর প্যানেল চেয়ারম্যান এ এস এম মাহবুবুল আলমগীর সিদ্দিকির বাড়িতে বোমা হামলার ঘটনায় এসব পালিয়ে যাওয়া সন্ত্রাসীরা। এ বিষয় আলমগীর সিদ্দিকি বলেন, বিগত আওয়ামী সরকারের আমলেও আমি এই ইউনিয়নে বার বার ইউপি সদস্য হিসাবে নির্বাচিত হয়েছি।

জনগনের কল্যানে আমি কাজ করায় একটি মহল বিশেষ করে আওয়ামী সন্ত্রাসীরা আমার কর্মকান্ডকে পছন্দ করছে না। যার ফলে তারা ঈর্ষাম্বিত হয়ে আমার বাড়িতে বোমা বিস্ফোরন ঘটিয়ে আতঙ্কর সৃষ্টি করছে। এরা সীমান্ত সংলগ্ন গ্রাম হওয়ায় অপরাধ মুলক কাজ করে আবার ভারতে পালিয়ে যায়। শক্তিশালী বোমা বিস্ফোরনের ঘটনায় এলাকার মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। এ ঘটনায় স্থানীয়রা নিন্দা জানিয়ে দোষিদের চিহিৃত করে আইনের আওয়াতায় এনে শাস্তির দাবি তোলে। এছাড়া এ ঘটনায় নিন্দা ও দোষিদের গ্রেফতারের জন্য দাবি জানিয়েছে বিএনপির কেন্দ্রিয় যুবদলের সাবেক সহ-সভাপতি নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সাধারন সম্পাদক আবু তাহের ভারত, শার্শা উপজেলা বিএনপি যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম প্রমুখ। বেনাপোল পোর্ট থানা ওসি মোঃ রাসেল মিয়া ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আমরা অপরাধীদের শনাক্ত করে আইনের আওয়াতায় এনে আইনগত ব্যবস্থ নিব।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়