৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক-৭

এম এ রহিম, চৌগাছা
যশোরের চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় পলাতক ৭ আসামীকে আটক করেছেন চৌগাছা থানা পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটক আসামীদেরকে যশোর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। চৌগাছা থানা সুত্রে জানা যায়, যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দিন আহম্মেদের নির্দেশক্রমে চৌগাছা থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাত জন আসামীকে গ্রেফতার করেছেন। আটক পলাতক আসামিরা হলেন উপজেলার হাকিমপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের লিয়াকত খানের ছেলে মিজানুর রহমান মিজান খান (৩৫) তার ভাই রিয়াজ হোসেন খান (২০), স্বরুপদাহ ইউনিয়নের হিজলী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আলাউদ্দিন (২৪), নারায়নপুর ইউনিয়নের কাদবিলা গ্রামের পূর্বপাড়ার মৃত সুশান্ত রায় মৈত্রের ছেলে অপূর্ব রায় মৈত্র (২৬), একই গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে সোহেল রানা (২৫), মৃত আব্দুল আজিজের ছেলে মকবুল হোসেন (৪০) ও লক্ষীপুর জেলার সদর উপজেলার পালপাড়া গ্রামের মৃত বজল হকের মেয়ে ফাতেমা বেগম ডলি (৩৮)। চৌগাছা থানার অফিসার ইনচার্জ পায়েল হোসেন বলেন, আটক আসামীদের যশোর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়