প্রতিদিনের ডেস্ক॥
ওপার বাংলার ঠোঁটকাটা, প্রতিবাদী নায়িকা স্বস্তিকা মুখার্জি। ২৪ বছরে পা দিয়েছে তার ক্যারিয়ার। তবে এখনো তার মধ্যে রয়েছে ভালো চরিত্রের আকাঙ্ক্ষা। তাইতো ভালো সিনেমার জন্য পাড়ি দেন উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম। সম্প্রতি সমাজমাধ্যমের এক পোস্টে তিনি লিখেন, ২৪ বছর কাজ করার পর এখনো অডিশনে যাই। আমার কৌতূহলী ও আগ্রহী মনকে ধন্যবাদ।
