প্রতিদিনের ডেস্ক॥
তারকাদের মধ্যে জুয়ার অ্যাপের প্রচারণা নতুন বিষয় নয়। এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন মডেল ও অভিনয়শিল্পী জান্নাতুল পিয়া। এবারের বিপিএল ঘিরে একটি জুয়ার অ্যাপের পৃষ্ঠপোষকতায় তৈরি অনুষ্ঠানে কথা বলতে দেখা গেছে এই তারকাকে। মূলত পিয়া একজন পেশাদার আইনজীবী। তার এমন একটি অনুষ্ঠানে যুক্ত হওয়া মেনে নিতে পারেননি নেটিজেনরা। তাদের মতে, আইন জানা কেউ যদি এমন করেন, তাহলে আইন না জানা ব্যক্তিরা কী করবেন!
