বিয়ে করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

প্রতিদিনের ডেস্ক॥
দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন টলিউডের জনপ্রিয় তারকা জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। একসঙ্গে লিভ-ইনও করছেন তারা। প্রায় পাঁচ বছরের বেশি সময় একসঙ্গে থাকলেও এখনো বিয়ের পিঁড়িতে বসেননি। এবার সেই অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে। বিয়ের ঘোষণা দিলেন ঐন্দ্রিলা। ইতিমধ্যে বিয়ের কেনাকাটাও শুরু করেছেন। সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী লেখেন, নতুন বছরে কাছের মানুষদের হাত ধরে জীবনের নতুন পথ চলার পরিকল্পনা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়