শ্যামনগরে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ ও জনসম্পৃক্তি কর্মশালা অনুষ্ঠিত

উৎপল মণ্ডল,শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির উদ্যোগে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ ও জনসম্পৃক্তি শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি (বুধবার) সন্ধ্যার পর থেকে শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি এইচ.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ কর্মশালা শুরু হয়। শ্যামনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবীর ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গোলাম আলমগীরের সঞ্চালনায় এ কর্মশালায় অংশ নেন সাতক্ষীরা জেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সমন্বয়ক হাবিবুর রহমান হবি, পৌর বিএনপি’র সদস্য সচিব তাজকিন আহম্মেদ চিশতি প্রমূখ। এছাড়াও এসময় উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জি.এম লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ লিয়াকত আলী বাবু, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব, উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু, কৃষক দলের আহবায়ক মোঃ নূরুজ্জামানসহ স্থানীয় বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ ইফতেখার আলী এবং প্রশিক্ষণ দেন যুক্তরাজ্য বিএনপি’র স্বনির্ভর বিষয়ক সম্পাদক ড. মোঃ মনিরুজ্জামান মনির।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়