৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি : কবে কখন প্রতিপক্ষ কে

প্রতিদিনের ডেস্ক॥
কাতার বিশ্বকাপের পর থেকেই ধারাবাহিক আর্জেন্টিনা। যদিও বছরের শেষ আন্তর্জাতিক ফুটবলের সূচিতে প্রত্যাশিত সাফল্য পায়নি তারা। তারপরও ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে থেকেই বছর শেষ করেছে লিওনেল মেসির দল। নতুন বছরে আন্তর্জাতিক ফুটবলে বিশ্বচ্যাম্পিয়নদের ব্যস্ততা মূলত ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব ঘিরেই। কনমেবল অঞ্চলদের বাছাইপর্বে টেবিলের শীর্ষ অবস্থান করছেন মেসিরা। ৮ জয়, ৩ পরাজয় আর ১ ড্রতে তাদের পয়েন্ট ২৫। টেবিলের দুইয়ে থাকা উরুগুয়ের তাদের থেকে ৫ পয়েন্ট কম। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী মার্চে মাঠে নামবে লিওনেল স্ক্যালোনির দল। ২১ মার্চ দ্বিতীয় অবস্থানে থাকা শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এর দিন চারেক পর নিজেদের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে নামবেন মেসিরা। নিজেদের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে খেলবেন লিওনেল মেসিরা। এরপর জুন এবং সেপ্টেম্বররে বাছাইপর্বের আরো দুটি করে ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। জুনে চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে এবং সেপ্টেম্বরে ভেনেজুয়েলা এবং ইকুয়েডরের বিপক্ষে। এর বাইরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজন করতে পারে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। তবে এখনো তেমন কোনো সূচি নির্ধারিত হয়নি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়