২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি মকর রাশির জাত ব্যক্তি। আপনার ওপর আজ ন্যায়ের দেবতা শনি, দৈবশক্তির কারক কেতু ও সেনাপতি মঙ্গলের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে ধনু রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। ধৈর্য সাহস মনোবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। শ্রমিক-কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবেন। রাগ জেদ অহংকার আবেগ বর্জন করুন।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। ব্যবসায় মজুতমালের দাম বৃদ্ধি পাবে। গৃহে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। উপহার উপঢৌকন প্রাপ্তির সম্ভাবনা। বিচ্ছেদ দাম্পত্য জীবন জোড়া লাগবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। কর্ম প্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। ভ্রমণকালীন পরিচয় আত্মীয়ে রূপ নেবে। সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলুন।
মিথুন [২১ মে-২০ জুন]
যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। পিতা-মাতার কাছ থেকে সহযোগিতা পাবেন। মিথ্যা দুর্নাম-বদনামের মধ্যে পড়তে পারেন। দাম্পত্য সুখ ঐক্যতা বজায় রাখতে জীবনসাথীর মতকে গুরুত্ব দিন। শুভাশুভ মিশ্রফল প্রদান করবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
সহকর্মী অংশীদারদের মন জুগিয়ে চলুন। ধন উপার্জনের অপেক্ষা ধনক্ষয় বেশি হবে। বাড়ির ইলেকট্রনিক্স সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে। আশ্রিত প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। দ্বিচক্রযান এড়িয়ে চলুন। অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে। লাইফস্টাইল বদলে দেবে। দীর্ঘদিনের দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে। ধৈর্য সাহস মনোবল বাড়বে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। সন্তানদের গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখুন।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
আয় বুঝে ব্যয় করতে হবে। অত্যাবশ্যকীয় প্রাপ্তি মুখ থুবড়ে পড়বে। ভয় লজ্জা দুর্বলতা জেঁকে বসবে। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখুন। অবশ্য সহযোগীরা সহযোগিতার হাত বাড়াবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
পিতামাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইবে। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। শত্রু ও বিরোধীদের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। দুর্জনরা আত্মীয় বেশে আপনার সুখের সংসারে অশান্তি বাধাবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
সফলতার চাবি হাতের মুঠোয় থাকবে। ধৈর্য সাহস মনোবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। ভাইবোনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। শত্রু ও বিরোধীপক্ষ পিছু হটবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে। সন্তানদের সাফল্য নিশ্চিত করবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। শূন্য পকেট পূর্ণ হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। ধারকর্জ ঋণমুক্ত হবেন। হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন। শিক্ষার্থীদের জীবন ধন্য হবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। গৃহবাড়ি ও যানবাহন বদলের পথ খুলবে। ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা বাড়বে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। প্রেমীযুগলের মনের অভিমান ভাঙবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। শিক্ষার্থীদের মন ভেঙে দেবে। দাম্পত্য ঐক্যতা বজায় রাখতে জীবনসঙ্গীর মতকে গুরুত্ব দিন। ইলেকট্রনিক্স সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে প্রচুর ব্যয় হবে। নেশা মদ্য এড়িয়ে চলুন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়