২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

মোটরসাইকেল থেকে খাদে পড়ে চালকের মৃত্যু

উৎপল মণ্ডল, শ্যামনগর
সাতক্ষীরা শ্যামনগরে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে খাদে পড়ে প্রকাশ মন্ডল (৪৬) এক চালকের মৃত্যু হয়েছে। ১১জানুয়ারি(শনিবার)দুপুর দুইটার দিকে উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চী শওকাত হাজীর মৎস্য ঘেরের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত প্রকাশ মন্ডল কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের মৃত অরবিন্দু মন্ডলের ছেলে।তার সঙ্গে থাকা প্রদীপ সরদার বলেন, সকালে তারা তিনজন একটি মোটরসাইকেল নিয়ে নিজ নিজ বাড়ি থেকে সুন্দরবন দেখার উদ্দেশ্যে শ্যামনগরে আসি। শ্যামনগরে পৌঁছানোর পর ভেটখালী বাজারে বিকাশ মন্ডল নামে একজন আত্মীয়র সঙ্গে দেখা করি।পরে সেখান থেকে ওই আত্মীয় পরামর্শে সুন্দরবন ভ্রমণের জন্য রমজাননগরের কালিঞ্চী গোলাখালির উদ্দেশ্যে রওনা হয়। প্রতিমধ্যে একটি ঘেরের সামনে (শওকত হাজীর ঘের) পৌঁছালে সড়কে থাকা ইটের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি সড়কে কাত হয়ে পড়ে।এসময় মোটরসাইকেল থেকে ছিটকে খাদে পড়ে ঘটনাস্থলে প্রকাশের মৃত্যু হয়। নিহতের আত্মীয় বিকাশ মণ্ডল বলেন, প্রকাশ মণ্ডল, প্রদীপ সরদার ও নারায়ণ সরদার তারা তিনজন আমার গ্রামের বাড়ির প্রতিবেশী আত্মীয়। তারা সকালে সুন্দরবন দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে শ্যামনগরে আসে। সেখান থেকে ভেটখালী বাজারে আমার ব্যবসা প্রতিষ্ঠানে দেখা করে। সেখান থেকে তারা কালিঞ্চীর গোলাখালী যাওয়ার পথে দুর্ঘটনায় তার মৃত্যু হয়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হুমায়ুন কবির মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়