৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

লোহাগড়ায় গরু ব্যবসায়ীকে অপহরণ করে শিকল দিয়ে বেধেঁ নির্যাতন ৫ লক্ষ টাকা মুক্তিপন দাবী

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়ায় এক গরু ব্যবসায়ীকে অপহরণ করে শিকল দিয়ে বেধেঁ ৫ লক্ষ টাকা মুক্তিপনের দাবীতে মারপিঠ করার অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় অপহৃত গরু ব্যবসায়ীর স্ত্রী নাছরিন খানম লোহাগড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার টোনারচর গ্রামের গরু ব্যবসায়ী লাবলু মোল্যা গতকাল শুক্রবার নড়াইলের মাইজপাড়া গরুর হাট থেকে তিনটি গরু বিক্রি করে বাড়ী ফেরার পথে সন্ধ্যার দিকে লোহাগড়ার কালিনগর গ্রামের মন্দিরের কাছে পৌচ্ছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা অপহরণকারী উপজেলার চরবালিদিয়া গ্রামের বাবুল মুসল্লি, পাইলট মুসল্লি, সেলিম মুসল্লিসহ অপরিচিত আরো ৩/৪ জন লাবলু মোল্যাকে ঘিরে ফেলে অপহরণ করে কাছে থাকা ৩ লক্ষ ৭০ হাজার টাকা নিয়ে যায়। পরে অপহরণকারীরা গরু ব্যবসায়ীকে পাইলট মুসল্লির বাড়ীতে আটক করে কোমরে-পায়ে শিকল দিয়ে বেধেঁ রাতভর মারপিঠ করে ৫ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। খবর পেয়ে শনিবার সকালে গরু ব্যবসায়ীর স্ত্রী নাছরিন খানম ও তার ভাই এরশাদ মোল্যা ঘটনাস্থলে গেলে তাদের কাছে মুক্তিপনের টাকা চেয়ে হুমকি ধামকি ও ভয়ভীতি দেয়। এ ঘটনায় নাছরিন খানম বাদী হয়ে লোহাগড়া থানায় অভিযোগ দিলে নলদী ফাড়ির পুলিশ ঘটনাস্থল থেকে গরু ব্যবসায়ী লাভলু মোল্যাকে উদ্ধার করেছে। উদ্ধারকারী কর্মকর্তা নলদী ফাড়ির এস আই মুরছালিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ব্যপারে লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান জানান,অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে ভিকটিমকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়